BARAHNAGER HODING- বরাহনগরে হোডিং ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি


প্রীতিতি ঘোষ, ১৫.০২.২৪ সময়ঃ ০৩.৪৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মাসে ১০ হাজার টাকা করে দিতে হবে স্থানীয় ক্লাবকে। না হলে প্রাণে মেরে ফেলবো। এমনই হুঁশিয়ারি এক হোডিং ব্যবসায়ীকে। আতঙ্কিত ব্যবসায়ী উত্তর ২৪ পরগনার বরাহনগরের বাসিন্দা বাসুদেব দাস। তাঁর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী চন্দনা দাস এবং দুই সন্তান। বাসুদেব বাবু সময় মতো পৌরসভাকে ট্যাক্সও দিয়ে থাকেন। গোটা ঘটনায় অভিযোগের তীর স্থানীয় হাওয়া সকাল ক্লাবের সদস্যদের দিকে। এনিয়ে বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দাস পরিবার। তাঁরা সুবিচারের আশায় রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *