শুভদ্বীপ মিত্র, ১৫.০২.২৪ সময়ঃ ০৫.৪৩
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সরস্বতী পুজোর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুর কান্দি রাজ্য সড়কের চারাতলা মোড়ে। মৃত্যু হল একই পরিবারের তিনজনের। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ একটি ডাম্ফার বহরমপুরের দিক থেকে কান্দির দিকে দূরন্ত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে সামনে থাকা একটি স্কুটিতে সজোরে ধাক্কা মারে। এরপর স্কুটিতে থাকা তিনজনই ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। এরপর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ফলে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গিয়েছে, মৃতরা বড়ঞা থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামের বাদিন্দা হাসানুর রহমান, তার স্ত্রী স্নেহেরুনেসা বিবি ওরফে সীমা খাতুন, এবং তাঁদের ৮ বছরের বাচ্চা রাহাত শেখ। তাঁরা স্কুটিতে করে বহরমপুর থেকে কান্দি বড়ঞার দিকে যাচ্ছিল।
