গোপাল সুন্দর বিশ্বাস, ১৩.০২.২৪ সময়ঃ ১১.৪১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কখনও চাল, কখনও মটর ডাল, ধান, চকের ওপর রং তুলি দিয়ে নানা রকম দেব দেবী ও মণীষীদের ছবি এঁকে সকলের নজর কেড়েছেন নদীয়ার নবদ্বীপ শহরের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক। আর এবার তিনি কাঠ পেন্সিলেন ওপর তৈরী করলেন মা সরস্বতীর মূর্তি। তিনি জানিয়েছেন, লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্প কলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেছিলেন। এই কাজটির জন্গয তিনি গত পনেরো দিন ধরে দিন রাত এক করে এবার ফুটি তুলেছেন একটি আনুমানিক ছয়(৬) সেন্টিমিটারের রুলের ওপর মাটি, রং দিয়ে আট ( ৮) মিলিমিটার এর দেবী সরস্বতীর মূর্তী ফুটিয়ে তুলেছেন, আর তা দিয়েই কার্যত আবারাও সকলকে তাক লাগিয়েছেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা। গৌতম বাবুর পিতা ছিলেন আকাশবাণীর গিনতিকার ও শিক্ষক। এক কথায় বলতে গেলে শিক্ষকও শিল্প সত্বায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহা। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, সন্তান, দুই দিদি। তারাও লেখালেখি এবং সংগীত জগতের সঙ্গে যুক্ত।
