আশিক এলাহি, ১৩,০২,২৪ সময়ঃ ০২.৩২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালি কান্ডে পুলিশি জুলুম এবং এক আইনজীবীকে হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার পেন ডাউনের সিদ্ধান্ত বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীদের। এদিন বসিরহাট মহকুমা আদালতের সিভিল ও ক্রিমিনাল কোর্টের প্রায় ২৬০ জন আইনজীবী এই কর্মবিরতিতে অংশ নেন। অনির্দিষ্টকালের জন্য চলবে এই কর্মবিরতি। এর ওপর আবার আদালতের ভেতরে ব্যারিকেড করতে আসে পুলিশ, তা নিয়েও শুরু হয় বাকবিতণ্ডা। এর জেরে সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। অনেক আসামীর জামিন হওয়ার কথা থাকলেও তা আটকে গেলো।
