nadia devlopment- অত্যাধুনিক পরিকাঠামো ও সৌন্দার্যয়ন রাজ্য প্রাণী স্বাস্থ্যকেন্দ্রের!


গোপাল সুন্দর বিশ্বাস, ১২.০২.২৪ সময়ঃ ০৪,২০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নদীয়ায় কয়েক লক্ষ্য টাকা ব্যায়ে অত্যাধুনিক পরিকাঠামো ও সৌন্দার্যয়ন করা হল রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের! উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাদিপতি তারান্নুম সুলতানা মীর,  বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অনেকে।

   কথায় বলে স্বাস্থ্যই আমাদের সম্পদ। সেটা মানুষের হোক বা গৃহ পালিত পশুর। শারীরিক ভাবে অসুস্থ হলে ডাক্তার ও হাসপাতালের দারস্থ হতে হয় আমাদের। ঠিক একই ভাবে গৃহপালিত পশু, পাখিরও শারীরিক ভাবে অসুস্থ হলে চিকিৎসার জন্য ডাক্তার ও হাসপাতালের দারস্থ হতে হয় আমাদের। নদীয়ার শান্তিপুরেও রয়েছে রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের। আর বিগত দিনে এই রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের বেহাল অবস্থা ও তার প্রায় কংকালসার চেহারা একাধিক সময়ে উঠে এসেছিলো সংবাদমাধ্যমে। দীর্ঘদিন ডাক্তার না থাকা, পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকার কারণে প্রায়শই চিকিৎসালয় বন্ধ থাকা, কখনো কখনো নাইটগার্ড কিংবা অন্য কর্মীদের দিয়ে চিকিৎসার মতন মারাত্মক অভিযোগ উঠেছিল এই প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধেই। তবে বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী এই বেহাল দশা ফেরাতে উদ্যোগী হন বারংবার। সম্প্রতি কয়েকদিন আগে প্রাচীর নির্মাণ মূল ভবনের রং সহ বেশ কিছু কাজের সূচনা তিনি করেছিলেন। আর তারই আনুষ্ঠানিক উদ্বোধন হলো এই রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ,  এছাড়াও ছিলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, জেলা শাসক এস অরুণ প্রসাদ, নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ  সহ পৌরসভার একাধিক কাউন্সিলর এবং  প্রাণিসম্পদ দপ্তরের জেলা স্তরের সরকারি বিভিন্ন আধিকারিক চিকিৎসক এবং একাধিক প্রাণী বন্ধু।

শান্তিপুরে আরও চারটি প্রাণী উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য কেন্দ্রের প্রয়োজনীয়তা এবং সেই অনুযায়ী উপযুক্ত পরিকাঠামো না থাকার কথা কার্যত স্বীকার করে নিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন,  এখনো হয়তো অনেক কিছু করার আছে তবে ধীরে ধীরে তা হবে। শহর হোক বা গ্রাম গৃহপালিত পশুপাখি আজও ডিম দুধ মাংসের অপরিহার্য উপাদান। উৎপাদনে অন্যতম ভূমিকা পালন করে আর তাদের স্বাস্থ্য খেয়াল রাখার জন্যই সরকারি এই উদ্যোগ।

অন্যদিকে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, বিধায়ক  ব্রজ কিশোর গোস্বামী বারবার বিধানসভায় আবেদন করেছেন প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন করার কারণে।  আপাতত ১৪ লক্ষ ৭৬ হাজার টাকা মঞ্জুর করেছে সরকার, এরপরে আরো বেশ কিছু বিষয়ে ধাপে ধাপে উন্নয়ন  হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *