সুপর্ণা্ দে, ১২.০২.২৪ সময়ঃ ০২,৪১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির প্রতিবাদে পথে নামল কংগ্রেস নেতৃত্ব। রবিবার ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের পক্ষ থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেল পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। সেই মিছিলে পা মেলান প্রায় ২ হাজার সাধারণ মানুষ। পাশাপাশি চুক্তি ভিত্তিক কর্মীরাও এই আন্দোলনে পা মেলান। এই মিছিল থেকেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধেও স্লোগান ওঠে। কেন্দ্রীয় সরকারের গৃহীত একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় কল্লোলিনী তিলোত্তমার রাজপথ। এই মিছিলের নেতৃত্ব দেন ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় ও সৌম্য দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী শ্রী স্মৃতি ভূষণ দেওয়ানজী, প্রদেশ কংগ্রেসের সম্পাদক ও বিশিষ্ট সমাজকর্মী শ্রী সুমন রায়চৌধুরী প্রমুখ।
এই মিছিলের দাবিসমুহগুলি নিম্নলিখিত –
১) চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের কাজের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে
২). হুমকি দিয়ে ভয় দেখিয়ে কর্মচারী আন্দোলন দমন করা যায় না যাবে না
৩) কাজের সময়সীমা আইন বহির্ভূত বাড়ানোর মালিক পক্ষের তুঘলকি আচরণ নিপাত যাক
৪)চুক্তি ভিত্তিক কর্মীদের আইনানুগ নির্দিষ্ট কাজের সময় সীমা লাগু করতে হবে
৫) অবিলম্বে সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে
৬) অবিলম্বে সমস্ত চুক্তি ভিত্তিক কর্মীদের ২৫০০০ টাকা ন্যূনতম মাসিক মজুরি চালু করতে হবে
৭) সকল কর্মচারীর জন্য ন্যূনতম পেনশন ১০০০০ টাকা করতে হবে
৮) শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করতে হবে
৯) নয়া পেনশন স্কিম বাতিল করতে হবে
১০) ব্যাঙ্ক কর্মচারীদের অবসরকালীন পেনশন আপডেশন করতে হবে
১১) স্মার্ট মিটারের নামে সাধারন মানুষকে নতুন করে হযরানি বন্ধ করতে হবে
১২) RTI সংশোধনী আইন মানা হবে না
১৩) অবিলম্বে রেলে ৩ লক্ষ ১২ হাজার শূন্য পদে লোক নিয়োগ করতে হবে
১৪) ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের সঙ্গে রাজনীতিকরন বন্ধ করতে হবে
১৫) ধর্ম নয় কর্ম চাই- বেকারের হাতে কাজ চাই, এই শ্লোগানও ওঠে
