আশিক এলাহি, ০৯,০২,২৪ সময়ঃ ০৩.২৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে অস্ত্র উদ্ধার হল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। উদ্ধার হয়েছে একটি পাইপ গান, ১ রাউন্ড গুলি, একটি ভজালি, লোহার রড। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। ধৃতরা হল সান্টু আলী, অভিজিৎ লাহা, এবং শফিকুল পিয়াদা। এদের তিনজনকে হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওয়ানআটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদের নামে দেগঙ্গা থানায় একাধিক অভিযোগ রয়েছে। দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় এরা তোলাবাজি ছিনতাই সহ নানা রকম অপরাধমূলক কাজ করে বেড়ায়।
