অতসী মাইতি, ০৮,০২.২৪ সময়ঃ ০৩,৪৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ একজনের মাথায় হেলমেট। বাকি দু’জনের মুখে রুমাল বাঁধা। এভাবে সামনে এসে দাঁড়াল তিনজন। এরপরেই মাথায় বন্দুক ঠেকিয়ে হল সর্বস্ব লুঠ। চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের তেঁতুল চক এলাকায়। আক্রান্ত ব্যাক্তি স্বর্ণ ব্যবসায়ী, নাম কমল ঠাকুর। দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি, পথের মধ্যে তিন দুষ্কৃতী তার বাইক আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে বলে অভিযোগ। খোয়া গিয়েছে আড়াই ভোরি সোনা, ৩০ ভোরি চাঁদি, এবং নগদ ৩০ হাজার টাকা।
সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
