বাবন ধুঁয়া, ০৮,০২,২৪ সময়ঃ ০৩.০৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ‘প্রধানমন্ত্রী মোদী ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির নন, তিনি গুজরাটের তেলি পরিবারে জন্মেছেন’. ওড়িশায় কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ থেকে এই মন্তব্য করে জাতীয় রাজনীতিতে ফের একবার ঝড় তুললেন রাহুল গান্ধী।রাহুল দাবি করেন, দেশের প্রধানমন্ত্রী নিজের জাতপাত সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তা মিথ্যাচার।
বৃহস্পতিবার রাহুলের এই মন্তব্যের আগে বুধবার রাজ্যসভায় সংরক্ষণ ইস্যুতে ঝড় তুলেছিলেন মোদী। সেখানে মোদী বলেছিলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরু সংরক্ষণের বিরোধী ছিলেন।
সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে কার্যত বোমা ফাটালেন রাহুল।ওড়িশার ঝাড়সুগুড়া থেকে এবার রাহুলের ন্যায়যাত্রা প্রবেশ করবে ছত্তিশগড়ে। যেখানে সদ্য কংগ্রেসকে গদি থেকে সরিয়ে জায়গা দখল করেছে বিজেপি।
