SEKH ALAMGIR- ফের হাজিরা এড়ালেন শাহাজাহান


আশিক এলাহি, ০৭,০২,২৪ সময়ঃ ০৫,০৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ১ মাস পার। এখনও বেপাত্তা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান। পুলিশ প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে রেখেছে তার বাড়িকে। ইডির নোটিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে সে। ইতিমধ্যেই একটি নোটিশ পার হয়ে গেলেও কোনো পাত্তা নেই তার। বুধবার ছিলো তার ২য় নোটিশ। সেই নোটিশও পার হল। কবে ধরা দেবে শাহাজাহান, তা কেউ জানে না। এনিয়ে সমস্যায় পড়েছেন শাহাজাহানের পরিবারের সদস্যরা। এবার তারা আইনের দারস্থ হতে পারে বলে জানিয়েছেন শাহাজাহানের ভাই শেখ আলমগীর।

এদিকে নিজে অধরা থাকলেও, অডিওর মাধ্যমে বক্তা আবার কখনো ফেসবুকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা বার্তা দিয়েছেন শাহাজাহান। এখন প্রশ্ন হল কবে তিনি সকলের সামনে আসবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *