মৈদুল ইসলাম, ০৬.০২.২৪ সময়ঃ ০২.৫২
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিনামূল্যে কয়েক হাজার দুস্থ ও দরিদ্র মানুষকে শারীরিক পরীক্ষা এবং ওষুধ বিতরণ করল মুর্শিদাবাদের সুতির পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড পরিচালিত জিডি হাসপাতাল এবং ডায়াবেটিস সেন্টার, বিশিষ্ট সমাজসেবী ও শিল্পপতি মোস্তাক হোসেনের অনুপ্রেরণায় ঔরঙ্গদাবাদের নেতাজী মোড়ে এই শিবিরের আয়োজন করা হয়, স্থানীয় চিকিত্সক ছাড়াও কলকাতা থেকে বেশ কয়েক জন বিশিষ্ট চিকিত্সককে আনা হয়েছিলো এই শিবিরে,
বিগত ১৬ বছর ধরে দুস্থ ও দরিদ্র মানুষদের এই পরিষেবা দিয়ে আসছে এই সংস্থা, আগামী দিনে এই পরিষেবাকে আরও উন্নত করার চিন্তা রয়েছে পতাকা গোষ্ঠীর,
