ARREST- বিপুল পরিমান মাদক উদ্ধার


বর্ণালী মণ্ডল, ০৬.০২.২৪ সময়ঃ ০৫.৩৫

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ দক্ষিন ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফ থেকে ১৫ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার করা হল এক অভিযুক্তকে। উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের পরিমান ৩৮৭ গ্রাম। অভিযুক্ত যুবকের নাম আরমান শেখ। ধৃতকে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

এই বিষয়ে শাসক দলকে আক্রমন শানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা সমীর মণ্ডল।

অভিযুক্ত আরমান জানিয়েছে, সে এই কাজ করেনি। তাকে বন্ধুরা ফাঁসিয়েছে।

এই কারবারের সঙ্গে আরো কে বা কারা জড়িত। তা খতিয়ে দেখছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *