WATER TANK- নতুন জল প্রকল্পের উদ্বোধন


প্রীতিতি ঘোষ, ০৫. ০২.২৪ সময়ঃ ০৫.৫৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় হালিশহর পৌরসভার উদ্যোগে নতুন জল প্রকল্পের উদ্বোধন হলো । ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। এরপর ফিতে কেটে নারকেল ফাটিয়ে এই প্রকল্পে উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহর পৌরসভার একাধিক কাউন্সিলর

১৭৪ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরী হবে এই প্রক্লপ। এদিন হালিশহর পৌর সভার অন্তর্গত ৭ জায়গায় শুরু হলো জলের ট্যাংক তৈরির কাজ আগামীতে এই প্রকল্প অনুযায়ী হালিশহরের আরো অন্যান্য জায়গায় জলের লাইনের কাজ হবে। এই প্রকল্পের কাজ শেষ হলে কল্যাণী ওয়াটার ট্রিটমেন্ট থেকে যে জল সরবরাহ হতো হালিশহরে তার পরিবর্তে থেকে হালিশহর পৌর সভা নিজেরাই গঙ্গার জল পরিশুদ্ধ করে জলের চাহিদা মেটাতে সক্ষম হবে। এই প্রকল্প অনুযায়ী ১০০ বছরের পুরানো পাইপ লাইন গুলো সম্পূর্ন পরিবর্তন করা হবে বলে জানালেন পৌর প্রধান শুভঙ্কর ঘোষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *