অঙ্গনয়ারীতে শিশুর খাদ্যে পোকা ।


গোপাল বিশ্বাস, ০৫.০২.২৪ সময়ঃ ০৩.২৬

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অঙ্গনয়ারী কেন্দ্র এর থেকে বিতরণ করা খিচুড়িতে পোকা। আর তার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তাহেরপুরে। সূত্রের খবর, তাহেরপুর নতুন পাড়া এলাকার 327 নম্বর অঙ্গনয়ারী কেন্দ্র থেকে রান্না করা খিচুড়ি পরিবেশন করা হয় কেন্দ্রের খুদে পড়ুয়াদের মধ্যে। অভিযোগ, সেই খিচুড়িতেই ছিল পোকা। অভিযোগ, এই বিষয়টি প্রথমে এক অভিভাবক দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে স্থানীয় মানুষজন বিক্ষোভে সামিল হন। অভিযোগ, অঙ্গনয়ারী কেন্দ্রের শিক্ষিকা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করতে গেলে বিক্ষোভ আরও বাড়ে। পরে ঘটনাস্থলে তাহেরপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। যদিও গোটা বিষয়টি অঙ্গনয়ারী কেন্দ্র এর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *