শান শেখ, ০২.০১.২৪ সময়ঃ ০৩.১৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রেমের টানে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করলেন মুর্শিদাবাদের দেওরপাড়া এলাকার দিলরুবা বিবি। চার বছর ধরে তিনি ভালোবাসেন রানীতলা থানার অন্তর্গত পিরিসপুরের বাসিন্দা প্রভাস দাসকে। তবে শুধু বিয়ে করাই নয়, বিয়ের পর নিজের নামও পরিবর্তন করেছেন দিলরুবা বিবি। বর্তমানে তাঁর নাম রূপা দাস। বিয়ে করে এখন তাঁরা বেশ সুখেই সংসার করছেন বলে জানাচ্ছেন প্রভাসের পরিজনরা।
দিলরুবা বিবি ওরফে রূপা দাসের এর আগেও বিয়ে হয়েছিলো, কিন্তু সেখানে তাঁর জীবণ মোটেও সুখের ছিলো না, নিত্য নতুন অশান্তির কবলে পড়ে তার জীবনটা নষ্ট হয়ে গিয়েছিলো, কিন্তু এখন সে ভালোই আছে, অন্য ধর্মে কেন সে বিয়ে করল, এই প্রশ্নের উত্তরে সে একটাই কথা বলে, আমি ওকে ভালোবাসি তাই বিয়ে করেছি।
প্রেম অন্ধ, প্রেম মানে না কোনো জাতপাত। আর এই প্রেমের টানেই পরিবার পরিজন এমনকি নিজের ধর্মকে ছেড়ে নতুন জীবনের পথে পাড়ি দিয়েছে দিলরুবা। এদিকে ইসলাম ধর্ম ত্যগ করে হিন্দু ধর্ম গ্রহন করা নিয়ে কোনো অশান্তি বা বিবাদের খবর পাওয়া যায়নি এই পিরিসপুর থেকে। উপরন্ত এই বিয়েকে মেনে নিয়েছে প্রভাসের পরিবার। একজন হিন্দু নারীর মতো শাখা, পলা নোয়া এবং মাথায় টকটকে লাল সিঁদুরে দিলরুবাকে মনে হচ্ছে একজন হিন্দু নারী।
