STUDENT DEAD- নাবালিকার ছিন্নভিন্ন দেহ উদ্ধার


রণজিত্ দাস, ০১.০২.২৪ সময়ঃ ০২.৩৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ নিখোঁজ হওয়া নাবালিকার ছিন্নভিন্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদহের ইংরেজবাজার সংলগ্ন আম বাজার এলাকায়। ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে। উল্লেখ্য মুখ্যমন্ত্রীর মালদা সফরের ২৪ ঘন্টা আগে ইংলিশবাজারের উত্তর বালুচর এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল পঞ্চম শ্রেণীর ঐ নাবালিকা ছাত্রী। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল পুলিশ। বুধবার গভীর রাত্রে নিখোঁজ হওয়া ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার হয় মালদা শহর থেকে ঢিল ছড়া দূরত্ব আম বাজার থেকে। তবে এখনো মুণ্ডু পাওয়া যায়নি ছাত্রীর।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *