সুপর্ণা দে, ০১.০২.২৪ সময়ঃ ১১.১৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ অন্তর্বর্তীকালীন বাজেট পেশের আগে বড় ধাক্কা খেলো হোটেল-রেস্তরাঁর ব্যবসায়ীরা ৷ আজ থেকেই বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম৷ প্রসঙ্গত, প্রত্যেক মাসের ১ তৈরিখ রান্নার গ্যাসের দাম নির্ধারণ হয়৷ সেই অনুযায়ী আজ তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর ঘোষণা করেছে। বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল- ১ হাজার ৭৬৯.৫০ টাকা৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের এটাই শেষ অন্তর্বর্তী বাজেট৷ আজ সকাল ১১টায় এই বাজেট পেশ শুরু করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন , অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ এবং পঙ্কজ চৌধুরীও তাঁর সঙ্গে রয়েছেন ।
