দিন দর্পণ, টানা তিনবার এশীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতি নির্বাচিত হলেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের হাতেই দায়িত্ব ছাড়লেন বাকি দেশের প্রতিনিধিরা। বুধবার ইন্দোনেশিয়ার বালিতে হয় এশীয় ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা হয়। ২০২১ সালে প্রথম বার এসিসি-র সভাপতি হয়েছিলেন জয় শাহ।
নাজমুল হাসানের জায়গায় তাঁকে সভাপতি করা হয়েছিল। মাত্র ৩২ বছর বয়সে এসিসি-র সভাপতি হয়েছিলেন , তিনিই এসিসি-র তরুণতম সভাপতি। ২০২১-২২ সালের পর ২০২৩ সালে আবার সভাপতি হয়েছিলেন জয়। এ বার আরও দু’বছরের জন্য সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা করল এসিসি।
জয় সভাপতি থাকার সময় ২০২২ সালে এশিয়া কাপ হয়। হাইব্রিড মডেলে হয় সেই প্রতিযোগিতা। পাকিস্তানের এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় জানিয়ে দেন যে, এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। সেই নিয়েই শুরু হয় জটিলতা। শেষ পর্যন্ত এশিয়া কাপের ম্যাচ হয় শ্রীলঙ্কা এবং পাকিস্তানে। বেশির ভাগ ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়। ৫০ ওভারের ক্রিকেট হয়েছিল এশিয়া কাপে।
