Jalpaiguri: পুজোর চাঁদার জুলুমে নাজেহাল এলাকাবাসী


সুপর্ণা দে, ২৭.০১.২৪ সময়ঃ ০২.৪৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সামনেই সরস্বতী পুজো। আর তার আগেই দেখা গেল জলপাইগুড়ির একাধিক জায়গায় চাঁদার জুলুম। যদিও এই দৃশ্য প্রত্যেক দিনের বলে দাবি স্থানীয়দের। কার্যত জবরদস্তি ভাবেই তোলা হয় চাঁদা এই এলাকায়। মূলত পিকনিক স্পট গুলোতে যাওয়ার রাস্তাতেই এই চাঁদা তোলা হচ্ছে। যার ফলে একাধিক মানুষকে ভোগান্তি শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ এদিন বেলাকোবা থেকে গজলডোবা যাওয়ার পথে একাধিক জায়গায় চাঁদার জুলুম দেখতে পাওয়া গেছে। চাঁদা না দিলে রাস্তা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে একাংশ যুবকদের বিরুদ্ধে। ঘটনায় প্রশাসন নিশ্চুপ থাকারও অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা। ভোগান্তির শিকার যেসকল মানুষেরা, তাঁরা দ্রুত পুলিসের হস্তক্ষেপের দাবী জানিয়েছেন। যদিও জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ গনপত জানান, টেলিফোনে জানান হয়েছে এই ঘটনার কথা। ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সূত্রের খবর অমুযায়ী, এই রাস্তার অবস্থা এমনিতেও খুব একটা ভালো নয়। বোদাগঞ্জ বাজার থেকে টাকিমারী হয়ে গজলডোবা  যাওয়ার দীর্ঘ প্রায় ১০-১২ কিলোমিটার রাস্তার বেহাল।  তার উপর এই রাস্তায় বেলা বোলাকোবা, মন্থনী, গজলডোবা যাতায়াতের রাস্তা সহ জেলার একাধিক জায়গায় চাঁদার জুলুম। ফলত নাজেহাল সেই এলাকার স্থানীয় বাসিন্দারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *