সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ১২.০৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ফের রাতারাতি ২ ডিগ্রি পারদ পতন কলকাতায়। ঘন কুয়াশার দাপট অব্যাহত রাজ্যজুড়ে। আগামী ৪৮ ঘন্টায় দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, রাতের তাপমাত্রা নামতে পারে। আজ বিকেলের দিকে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা বেশি রয়েছে।
উল্লেখ্য, গতকালই এক লাফে বেড়েছিল তাপমাত্রা। রাজ্যে হু-হু করে জলীয় বাষ্প ঢুকেছিল। বৃষ্টির পূর্বাভাসও ছিল গতকাল। আর মেঘ কেটে যেতেই আবার হাওয়া বদল। ফিরে এল শুক্নো শীত। এক দিনেই দু-ডিগ্রি নেমে গেল পারদ। ১৬.৩ ডিগ্রি থেকে আলিপুরের পারদ নামল ১৪.৪ ডিগ্রিতে।
