Republic Day: সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রেড রোডে মোতায়েন আড়াই হাজার পুলিশ


সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০১.৫১

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আগামীকাল রাজ্যজুড়ে পালিত হবে ৭৪ তম সাধারণতন্ত্র দিবস। রেড রোডে পালিত হবে বিশেষ অনুষ্ঠান। কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে রেড রোডকে। জানা গিয়েছে,—

আড়াই হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকছে সেখানে

এছাড়াও থাকছেন ২২ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার

তাদের সঙ্গে থাকছেন ৪২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার

১০টি বাঙ্কার প্রস্তুত করা হচ্ছে নিরাপত্তার কারণে

সঙ্গে ১০টি ওয়াচ টাওয়ার থাকছে কলকাতা পুলিশের তরফে

৩টি কুইক রেসপন্স টিম

১২টি নজরদারি চালানোর জন্য বাইক

হেভি রেডিও ফ্লায়িং স্কোয়াডস (HRFS) থাকছে ৮টি

এছাড়া লালবাজার সূত্রে খবর, শহরে ইতিমধ্যেই বিভিন্ন হোটেল ও গেস্ট হাউসে নজরদারি বা চেকিং শুরু হয়েছে।

উল্লেখ্য, রেড রোডে প্রতি বছর সাড়ম্বরে পালিত হয় সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান।বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সুসজ্জিত ট্যাবলো প্রদর্শনী হয় রাজপথে।

বলা বাহুল্য এমনিতেই এদিন কড়া নিরাপত্তায় মোড়া থাকে কলকাতার বিভিন্ন জায়গা। এদিন বহু মানুষ কলকাতায় বেড়াতে আসেন। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, জাদুঘর-সহ বিভিন্ন জায়গায় তিল ধারনের জায়গা থাকে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *