সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০২.০৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই বঙ্গ বিজেপির নেতারা রাজ্যের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছিলেন। সেইমতো শ্যামবাজারেও বসানো হয়েছিলো জায়েন্ট স্ক্রিন। কিন্তু অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রীর ভাষণ শুরুর আগেই নাকি সেই স্ক্রিন বন্ধ করে দেয় শ্যামপুুকুর থানার পুলিশ। এরপর প্রতিবাদ জানায় বিজেপি নেতারা। পুলিশের দাবি, অনুমতি না থাকায় নতুন অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর শুরু হয় বাকবিতণ্ডা। বিজেপির তরফে শুরু হয় শ্লোগান।
প্রতিবাদে আগামী ২৭ তারিখ উত্তর কলকাতায় বিভিন্ন জায়গায় পথ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ।
