সুপর্ণা দে, ২৫.০১.২৪ সময়ঃ ০৪.১৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের দুই নেতা। বাঁকুড়ার এক বেসরকারি হোটেলে চলে এই দল বদলের অনুষ্ঠান। দুই নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তৃণমূলের দাবি, যোগ দেওয়া দুই নেতা দলের কোনও পদে ছিলেন না। বিজেপি নিজেদের কর্মীকেই ফের দলে যোগদান করিয়ে নাটক করছে। নবাগত বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের নেতারা দুর্নীতি ও স্বজনপোষণে যুক্ত। তার প্রতিবাদেই তাঁরা দল ছেড়েছেন।
