সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়- ১০.৫১
দিনদর্পণ ডিজিটাল ডেস্কঃ বুধবার সকাল থেকেই কনকেন শীত ভাব উধাও। এনিয়ে আলিপুর আবহাওয়া দফতর বলছে, নতুন করে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তাই বেড়েছে তাপমাত্রা।
এ দিকে, আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া পুরুলিয়ায়।
এ দিকে, অকাল বৃষ্টিতে সব্জির ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সোমনাথ দত্ত জানাচ্ছেন, মঙ্গলবারই ছিল চলতি মরসুমের শীতলতম দিন। এদিন শহর কলকাতায় পারা নেমেছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। একই ছবি পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়ায় ১০ ডিগ্রির নিচে নেমে যায় তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে বাংলায়। সে কারণেই মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মেদিনীপুরে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে।
