সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ১২.৩৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে এবার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, সম্প্রতি পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদলের কথা। আর সেই নতুন সময় নিয়ে আপত্তি জানিয়েই মামলা দায়ের হয়েছে আদালতে। পরীক্ষার মাত্র কয়েকদিন আগে কেন সময় বদল করা হল, সেই প্রশ্নও তোলা হয়েছে মামলায়।
প্রসঙ্গত, আগামী ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে এই মামলার জেরে নতুন জট তৈরি হতে পারে কি না।
উল্লেখ্য, এতদিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে, শেষ হত দুপুর ৩টেয়। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হত পড়ুয়াদের। এবার সময় এগিয়ে আনা হয়েছে। পর্ষদের নোটিস অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১টায়।
