Al amin mission- বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হল আল আমিন মিশনের পাঁচুড় শাখায়


সুপর্ণা দে, ২৪,০১,২৪ সময়ঃ ০৫.৩৩

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রতি বছরের মতো এই বছরও সম্পন্ন হল মেটিয়াব্রুজের আল-আমিন-মিশনের পাঁচুর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। এটি পাঁচুর এডুকেশন সোসাইটি দ্বারা পরিচালিত। এই প্রতিযোগীতা ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব ছিলো, প্রতিযোগী এবং অভিভাবকদের চোখে মুখে ছিলো উচ্ছ্বাস।

এই বিদ্যালয়টি দুটি ভাগে বিভক্ত। এখানে রয়েছে প্রাতঃবিভাগ এবং দিবা বিভাগ। প্রথমে প্রাতঃবিভাগের পড়ুয়াদের প্রতিযোগীতা সম্পন্ন হয়, পরে দিবা বিভাগের প্রতিযোগীতা সম্পন্ন হয়। এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্যও ছিলো আলাদা রকমের প্রতিযোগীতা। প্রতিযোগীতার তালিকায় ছিলো- মিউজিক্যাল চেয়ার, দৌড় প্রতিযোগীতা, হাঁড়ি ভাঙা, ফ্রগ রেস, ব্যালেন্স, রিলে রেস সহ আরও কত কি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্কুলের সহকর্মী, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

উল্লেখ্য, এখানে অভিভাবকদের জন্যও ব্যবস্থা করা হয়েছিলো প্রতিযোগীতার। সব শেষে কৃতিদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *