AAP: মমতার পথেই কেজরী!


সুপর্ণা, ২৪.০১.২৪ সময়ঃ ০৩.৪৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে পঞ্জাবে একা লড়ার ঘোষণা করল আপ। যা স্বাভাবিকভাবেই কংগ্রেসকে চরম অস্বস্তিতে ফেলল। আর এই ঘটনায় ইন্ডিয়া জোটের ফাটল যে চওড়া হচ্ছে, তা স্পষ্ট। পঞ্জাবে আপ প্রধান ভগবন্ত মান বলেন, “পঞ্জাবে ১৩ লোকসভা কেন্দ্রে আম আদমি পার্টির ৪০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের আগে আমরা সমীক্ষা করব।”

উল্লেখ্য, বাংলায় জোট করার ব্যাপারে বেশ কিছুদিন ধরেই আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দড়ি টানাটানি চলছিল। কোনভাবেই ২টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ বলে জানান তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, ১০-১২টি আসনের দাবি জানিয়ে আসছিল কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যে রাহুল গান্ধী বাংলায় পূর্ব থেকে পশ্চিমে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে। যেটা মণিপুর, মেঘালয়, অসম, বিহার হয়ে বাংলার উপর দিয়েও যাবে। এই যাত্রায় ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস সামিল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে এদিন সেই প্রশ্নেরও জবাব দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষোভ উগরে দেন। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা করে বাংলায় আসার কথা কংগ্রেস তাঁকে জানায়নি বলে অভিযোগ মমতার। আবার এর মধ্যেই বাংলায় একা লড়ার কথা জানিয়ে দেন তৃণমূল নেত্রী। এমনকি জোটে তাঁর কোনও কথা মানা হয়নি অভিযোগ তুলে কংগ্রেসের প্রতি মমতার বার্তা, “৩০০ আসনে ওরা একাই লড়ুক। বাকি আসনে আঞ্চলিক দলগুলি লড়বে।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার পরই পাঞ্জাবে একা লড়ার কথা ঘোষণা করল আম আদমি পার্টি।

এবার বাকি রাজ্যগুলিতে কি হয়, তা নিয়ে প্রশ্ন উঠছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *