নেতাজী বন্দী ছিলেন নোয়াপাড়া থানায়


সুপর্ণা দে, ২৪.০১.২৪ সময়ঃ ১২.৩০

দিন দর্পণ ডিজিটাল ডেস্ক- আপনি কি জানেন, ১৯৩১ সালে ১১ই অক্টোবর জগদ্দলের গোলঘর বঙ্গীয় পাটকল শ্রমিক সংগঠনের সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু ভাষণ দিতে গিয়ে ইংরেজ সরকারের হাতে বন্দী হয়েছিলেন। তখন তাঁকে রাখা হয়েছিলো উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া থানায়। আসলে ব্রিটিশ পুলিশ ভেবেছিলো নেতাজির ভাষন শুনলে ওই এলাকার শ্রমিক, সাধারণ মানুষ ব্রিটিশ শাসনের উপর ক্ষুব্ধ হয়ে উঠবেন,  সেই ভয়ে ব্রিটিশ সরকার নেতাজীকে আটক করে। 

এখনকার যে শ্যামনগর চৌরঙ্গী কালী বাড়ি। সেই জায়গায় নেতাজীর পথ আটকায় তৎকালীন নোয়াপাড়া থানা ইন্সপেক্টর। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আসা হয় থানায়। বেশ কয়েক ঘন্টা তাকে সেখানেই আটকে রাখা হয়। প্রতি বছর সেই ঘরটি সাজানো হয় ফুল দিয়ে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *