সুপর্ণা দে, ২০.০১.২৪ সময়ঃ ০২.২৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ গঙ্গাসাগরের নাগা সাধুরা অযোধ্যার রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র প্রত্যাহার করলেন। কিছুদিন আগে, গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক শুভসূচনার প্রাক-মুহূর্তে সেই সময়ে গঙ্গাসাগরে অবস্থান করা নাগা সাধুদের কাছে অযোধ্যার রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হয়। গঙ্গাসাগর মেলা শেষ হল, কিন্তু বরফ গলল না।
জানা গিয়েছে, গঙ্গাসাগর মেলার আগেই সাগরের নাগা সাধুদের অযোধ্যার রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণপত্র পেলেও সাধুকুলের আচার্য গুরুর সম্মান পাননি। এছাড়া, সেখানে চার মঠের জগৎগুরু শঙ্করাচার্যদেরও সম্মাননা নেই। তাছাড়া সাধুরা প্রশ্ন তোলেন , এ আবার কী রকম রামমন্দির উদ্বোধন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাই পুজো করবেন, একাই উদ্বোধন করবেন! পাশাপাশি উদ্বোধনের দিন পাঁচটি করে প্রদীপ জ্বালানোর যে-আর্জি করা হয়েছে, তা-ও তাঁরা জ্বালাবেন না বলে জানিয়েছেন। একাধিক বিষয়ে নরেন্দ্র মোদীর উপর ক্ষোভ প্রকাশ করেন নাগা সাধুরা।
