সুপর্ণা দে , ২০.০১.২৪ সময়ঃ ০১.৪৮
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ স্কুলের ডর্মিটরিতে আগুন লেগে প্রাণ হারালো ১৩ জন। ঘটনাটি চিনের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলের। এই ঘটনায় কত জন পড়ুয়ার প্রাণ গিয়েছে, তা জানায়নি চিন সরকার। অসুস্থদের চিকিত্সা চলছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে চিনের অন্যান্য স্কুলেও।
