Vododora boat accident- মোদী রাজ্যে নৌকাডুবি, মৃত ১২ স্কুল পড়ুয়া


সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ১০.২০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পিকনিক করতে গিয়ে ১২ স্কুল পড়ুয়ার মৃত্যু। এছাড়া মৃত্যু হয়েছে আরও দুই শিক্ষকের। গুজরাটের ভদোদরারর হারনি লেকের ঘটনা। আর এই ঘটনায় আরও একবার খবরের শিরোনামে উঠে এল গুজরাট। জানা গিয়েছে, বৃহস্পতিবার গুজরাটের একটি স্কুল থেকে পিকনিকের আয়োজন করা হয় হারনি লেকে। একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিলো যাবতীয় কিছুর। সেই সংস্থাই পড়য়াদের জন্য নৌকাবিলাসের ব্যবস্থা করে। সেই মতো একটি নৌকায় অনেক পড়ুয়াদের তোলা হয়। অভিযোগ, অনেক সংখ্যক পড়ুয়াকে তোলা হয়েছিলো। কিন্তু সেই নৌকায় মাত্র ১৪ জন বসতে পারে বলে জানা গিয়েছে। মাত্র ১০ জন পড়ুয়াকে পড়ানো হয়েছিলো লাইফ জ্যাকেট।

টাল সামলাতে না পেরে নৌকাটি ডুবে গিয়েছে বলে মনে করা হচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর ১৮ জন পড়ুয়া এবং ২ জন শিক্ষককে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় সোস্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই ঘটনার জন্য বরাত দেওয়া সংস্থার ২ জনকে গ্রেফতার করা হয়েছে। কাজে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *