সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ১১.০৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কামতাপুর স্টুডেন্ট ইউনিয়নের ডাকা রেল রোকো অভিযান ঘিরে স্তব্ধ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ রেল পরিষেবা। আটকে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসও। তাঁদের দাবি, কামতাপুর ভাষাকে স্বীকৃতি দিতে হবে এবং আলাদা রাজ্য দিতে হবে। ১২ ঘণ্টা অবরোধের ডাক দেওয়া হয়েছে। কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। অনেক ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
এই অবরোধে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য রেল পুলিশ মোতায়েন করা হয়েছে।
অবরোধকারিদের দাবি, বারবার তাঁদের দাবি সরকারের কাছে জানালেও কোনো লাভ হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে রেল অবরোধের পথ বেছে নিয়েছে।
তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
