সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ০২.২০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ পৌষ সংক্রান্তি উপলক্ষে দিঘা মোহনায় মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে শুরু হয়েছে গঙ্গা পূজা এবং মেলা। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এ মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দু ‘সি ফুড ফেস্টিভ্যাল’।
প্রায় একশো প্রজাতির সামুদ্রিক মাছ তুলে ধরা হয়েছে এই সি ফুড ফেস্টিভ্যালে। এই মাছগুলিকে মানুষের সামনে নিয়ে আসার উদ্দেশ্য হল- মাছগুলিকে জনগণের সঙ্গে পরিচিত করানো, মাছগুলির চাহিদা বাড়ানো। কারণ, এই মাছগুলির স্বাদের ও গুণের কোনও অভাব নেই। শুধু প্রকৃত জ্ঞানের অভাবে এই সব মাছ তেমন জনপ্রিয় হচ্ছে না। এই মাছগুলি মানুষ চিনলে বিক্রি বাড়বে।
পর্যটকেরা মাছ দেখছেন, চিনছেন, আনন্দ করছেন। পাশাপাশি খাচ্ছেনও দেদার।
