সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ০৫.১১
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রাণ প্রতিষ্ঠার আগেই শুক্রবার উন্মোচন করা হল রামলালার মূর্তি। বৃহস্পতিবার বিশেষ পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দিরে রামলালার কষ্টি পাথরের মূর্তি স্থাপন করা হয়। পাঁচ দিন ধরে চলবে অভিষেক। তার আগে ২১ বৈদিক বিধিতে হোম ও উপাসনার মধ্য দিয়ে মূর্তি উন্মোচন করা হয়।
মূর্তিটি দাঁড়ানো ভঙ্গিতে রাখা হয়েছে। উচ্চতা ৫১ ইঞ্চি। পাঁচ বছরের শিশু হিসেবে রাখা হয়েছে। মূর্তিটি তৈরী করেছেন শিল্পী অরুণ যোগীরাজ। মূর্তির পেছনে খোদাই করা রয়েছে ওম, চক্র, শঙ্খ, গদা, স্বস্তিক, গণেশ, হনুমান, লক্ষ্মী সহ বিভিন্ন ধর্মের চিহ্ন।
