KOLKATA MUNICIPAL CORPORATION- রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হল কলকাতা পৌরসভার অধিবেশন


সুপর্ণা দে, ১৯.০১.২৪ সময়ঃ ০৩.১০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুরসভার মাসিক অধিবেশন শুরুর আগে বাজল রাজ্য সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিলো রাজ্যের যে কোনো কর্মসূচী শুরুর আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত। রীতি মতো উঠে দাঁড়িয়ে গাইতে। তেমনটাই হলো। এবং শেষে গাওয়া হল জাতীয় সঙ্গীত।

উল্লেখ্য, সম্প্রতি মুখ্য সচিবের নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের গরিমা এবং ঐতিহ্যকে মাথায় রেখে গাওয়া হবে রাজ্য সঙ্গীত। এমনকি মুখ্যমন্ত্রী প্রতি বছর রাজ্য সঙ্গীত দিবস পালনেরও কথা বলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *