প্রীতিতি ঘোষ, ১৮.০১.২৪ সময়ঃ ০৩.০৪
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ৬১ তম বর্ষে পদার্পণ করল উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো স্কুল প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি দেবব্রত সরকার, স্কুলের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও স্কুলের ছাত্র ছাত্রীরা। সাংসদ তহবিলে ৯ লক্ষ টাকা খরচ করে স্কুলের নতুন ভবন, বিদ্যাসাগরের মূর্তি সহ কিছু সংস্কার করা হয়েছে সেগুলো উদ্বোধন করেন সাংসদ। সেই সঙ্গে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ছাত্র ছাত্রীদের মাধ্যমে আয়োজিত সাইন্স একজিবিশণ ঘুরে দেখেন সাংসদ সহ অন্যান্য অতিথিরা।
