সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০৩.২৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ মানবিক মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সাফাই কর্মীদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। কথাও বললেন তাঁদের সঙ্গে, জিজ্ঞেস করলেন কেমন আছো তোমরা, আজ সকালে নবান্ন যাওয়ার পথে তিনি সাফাই কর্মীদের দেখে হঠাত্-ই গাড়ী থেকে নেমে পড়েন, তারপর তাঁদের দিকে এগিয়ে যান। শৈত্য প্রবাহের সকালে কুয়াশাচ্ছন্ন পরিবেশে কাজ করছিলেন তাঁরা। তারপর তিনি ফের উঠে পড়েন গাড়ীতে।
