Maldah snatching- বড়দিনের সন্ধ্যায় চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশের


সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০৬.০০

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ বড়দিনের সন্ধ্যায় চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ফের বড় সাফল্য জেলা পুলিশের।ক্রমশ জাল গোছাতে শুরু করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তার হয়েছিল লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্য।এবার গ্রেপ্তার ডাকাত দলের আরো দুই।ধৃত ২ দুষ্কৃতির নাম সরদার জাহাঙ্গীর আলম এবং গুলতন শেখ। জাহাঙ্গীর মালদার মিল্কির বাসিন্দা। গুলতন বিহারের কাটিহারের বাসিন্দা।ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ধৃত দুই দুষ্কৃতিকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে চাঁচল থানার পুলিশ। ধৃতরা সক্রিয় ভাবে ডাকাতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *