সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০৫.৪৯
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শুরু হল ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের থিম কান্ট্রি ব্রিটেন। ফি বছরের মতো এই বছরও উদ্বোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে মোট ৯টি প্রবেশদ্বার করা হয়েছে। প্রতিটি প্রবেশদ্বারের নামকরণ করা হয়েছে এক একজন বিশিষ্ট ব্যাক্তির নামে। এছাড়াও মেলাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ২০০টি সি সি ক্যামেরা বসানো হয়েছে। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। ৩১ জানুয়ারি শেষ হবে মেলা।
