HC sanghati yatra- শর্তসাপেক্ষে মমতার সংহতি যাত্রায় অনুমতি হাইকোর্টের


সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০১.১৪

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ সংহতি যাত্রা চলাকালীন কোনও বক্তব্যে ধর্মীয় আবেগে আঘাত করা চলবে না, র‍্যালির জন্য ট্রাফিকের সমস্যা যেন না হয়, যেন আটকে না পড়ে অ্যাম্বুল্যান্স। এমনই শর্তসাপেক্ষে তৃণমূলের সংহতি যাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

নবান্নে সাংবাদিক বৈঠক করে ২২ জানুয়ারি রাজ্যে সংহতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ছাড়াও সব জেলার ব্লকে ব্লকে ওই মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি। ঐ দিন কালীঘাটে পুজো দিয়ে শুরু হবে মিছিল। পার্কসার্কাস পর্যন্ত হবে মিছিল। তাতে যোগদান করার জন্য সর্ব ধর্মের মানুষকে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গীর্জা, মসজিদ, গুরুদুয়ারায় যাওয়ার কথা রয়েছে। মিছিলে যেহেতু মুখ্যমন্ত্রী স্বয়ং উপস্থিত থাকবেন সেহেতু রাস্তায় যানজট তৈরীর আশঙ্কা করা হচ্ছে।

তাই গতকাল কলকাতা হাইকোর্টে এনিয়ে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলারই রায় ঘোষণা কার হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *