Governor write to cs- ২২ জানুয়ারি রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় কি ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার, জানতে চাইলেন রাজ্যপাল


সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০২.১২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ২২ জানুয়ারী রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় কি ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার, তা জানতে চাইলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এনিয়ে তিনি মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে চিঠি পাঠিয়েছেন।

রাজভবন সূত্রে খবর, ২২ জানুয়ারী রাজ্যের রাজনৈতিক দলগুলি একাধিক কর্মসূচী গ্রহন করেছে। ঐ দিন অযোধ্যায় রাম মন্দিরে রাম লালা মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বিজেপি একাধিক কর্মসূচী নিয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার কথা বলেছেন।

রাজনৈতিক দলগুলি বিভিন্ন দিক থেকে ব়্যালি করবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ কতটা সমস্যার মধ্যে পড়তে পাড়েন, অফিস ফেরত্ যাত্রীরা কিভাবে বাড়ী ফিরবেন, যাঁরা বাসে বাড়ী ফেরেন, এসব কিছুই আজ নবান্নকে চিঠি দিয়ে জানতে চাইলেন রাজ্যপাল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *