CS- Recruitment documents- তৃণমূল জামানার যাবতীয় নিয়োগ নথি তলব মুখ্যসচিবের


সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ০৪.০২

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ যাবতীয় দুর্নীতিতে বিদ্ধ বর্তমান রাজ্য সরকার। এবার এসব নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন দফতরে নিয়োগ হওয়া যাবতীয় নথি চেয়ে বসলেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। পাশাপাশি স্থায়ী কর্মচারী, চুক্তিভিত্তিক কর্মচারী এবং ক্যাজুয়াল কর্মীদের সংখ্যাও জানাতে বলা হয়েছে।

জানা গিয়েছে, চিঠিতে লেখা রয়েছে- ২০১১ সালের মে থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারের অধীনস্ত বিভিন্ন সরকারি অফিস, পুরসভা, পঞ্চায়েত, পুলিশ, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, জেলা, মহকুমা এবং ব্লক স্তরে যত কর্মী নিয়োগ হয়েছে, তাদের পুঙ্খানুপুঙ্খ তালিকা নবান্নের কাছে পাঠাতে হবে দপ্তরগুলিকে। গ্রুপ-এ, গ্রুপ-বি, গ্রুপ-সি, গ্রুপ-ডি সহ বিভিন্ন সরকারি পদে কতজন নতুন কর্মী নিয়োগ হয়েছে, সেই তালিকা পেশ করতে হবে। এই তালিকা হাতে সকলের সামনে আনা হতে পারে বলে সূত্রের খবর।

বলা বাহুল্য, লোকসভা ভোটের মুখে মুখ্যসচিবের পাঠানো এই নির্দেশিকা ঘিরে রাজ্য প্রশাসনের অন্দরে শুরু হয়েছে জোর সমালোচনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *