সুপর্ণা দে, ১৮.০১.২৪ সময়ঃ ১১.১৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ইরানের বালোচ বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই হামলা চালায় পাকিস্তানের সেনাদের ওপর। প্রতিবাদে আকাশ পথে উত্তর দিলো পাকিস্তান। ঘটনার সূত্রপাত মঙ্গলবার।বালুচিস্তানে হামলা চালিয়েছিলো ইরান। তাতে প্রাণ হারিয়েছেন ২ জন। আহত হয়েছেন আরও ৩ জন।
মাঝে এক দিনের বিরতি।পাল্টা জবাব দিলো পাকিস্তান। এনিয়ে ইরানের ডেপুটি গভর্নর বলেছেন, বৃহস্পতিবার দফায় দফায় কেঁপে ওঠে ইরান-বালুচিস্তান সীমান্ত সারাভান শহর। বিস্ফোরণের কারণ জানার চেষ্টা চলছে।
রাশিয়া-ইউক্রেন, ইজরায়েল-প্যালেস্টাইন, দুই সুদানের পর এবার ইরান-পাকিস্তানের যুদ্ধ এবার বিশ্বজুড়ে ছাপ ফেলবে বলে মনে করা হচ্ছে।
