Bankura blust- বাঁকুড়ায় একের পর এক বাড়িতে বিস্ফোরণ


সুপর্ণা দে, ১৭.০১.২৪ সময়ঃ ০৩.৫৮

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কয়লা খনির চাঁই ভাঙতে গিয়ে বিপত্তি। বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, গ্রামের পাশেই তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের খোলা মুখ খনি। সেই খনিতে কয়লার চাঁই ভাঙতে রাতে দিনে ঘটানো হচ্ছে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই যে গ্রামের দেওয়ালে তৈরি হয়েছে বড়বড় ফাটল। বিস্ফোরণে গ্রামে উড়ে আসছে পাথর ও কয়লার চাঁই।

উল্লেখ্য, এই এলাকায় এক দশক আগে শুরু হয় খোলামুখ কয়লাখনি খননের কাজ। ধীরে ধীরে সেই খনি এগিয়ে আসায় একেবারে গ্রামের প্রান্তে এসে ঠেকেছে। গ্রামের অধিকাংশ বাড়ির দেওয়ালে তৈরি হয়েছে বড়বড় ফাটল।

বিস্ফোরণের আগে সাইরেন বাজলেই ডাঙ্গাপাড়া গ্রামের মানুষ ছুটে গ্রাম থেকে পালিয়ে যান ফাঁকা জায়গায়। গ্রামবাসীরা বারেবারে বিস্ফোরণের তীব্রতা কমানোর আবেদন জানিয়েছেন খনি কর্তৃপক্ষের কাছে। আবেদন জানিয়েছেন পুনর্বাসনেরও।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *