পাকিস্তানকে হারিয়ে সিরিজ কিউয়িদের


দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ কিউয়ি ওপেনার ফিন অ্যালেনের বিধ্বংসী শতরানে ভর করে দুটো ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড।

বুধবার ইউনিভার্সিটি ওভাল, কো ডুনেডিনে  পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করে মাত্র ৬২ বলে ১৩৭ রান করেন অ্যালেন। স্ট্রাইক রেট ছিল ২২০-র বেশি। ইনিংসে ছিল ১৬টি ছয় এবং পাঁচটি চার। ফিন অ্যালেন ১৬টি ছয় মেরে টি-২০ আন্তর্জাতিক ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ড করেন। আফগানিস্তানের ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই ২৩ ফেব্রুয়ারি, ২০১৯-এ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেরাদুনে তার ১৬২ রানের ইনিংস চলাকালীন মোট ১৬টি ছয় মেরেছিলেন।

এদিনের ইনিংস খেলে ফিন অ্যালেন আরও একটি রেকর্ড নিজের নামে করেছেন। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-২০ তে সবার্ধিক ব্যাক্তিগত স্কোরটিও নিজের দখলে রেখেছেন ফিন অ্যালেন। তাঁর পরেই রয়েছেন সুজি বেটস। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১২৪ রান করেছিলেন তিনি।

তবে শেষ চার ইনিংসে আবারও দারুণ ফর্মে দেখা গেছে তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৪ ও ৭৪ রান করেছিলেন ফিন অ্যালেন। পাকিস্তানের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল। এদিনের ৪৫ রানে জিতল নিউজিল্যান্ড। এদিনের জয়ের ফলে সিরিজ দখল করেছে কিউয়িরা।

 টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের ১৩৭ রানের ইনিংসের সাহায্যে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড সাত উইকেটের বিনিময়ে ২২৪ রান।

২২৫ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওবারে সাত উইকেট হারিয়ে পাকিস্তান ১৭৯ রান করে। বাবর আজমের ৩৭ বলে ৫৮ রান বাদ দিলে কেউই সেভাবে রান করতে পারেননি। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে নিউজিল্যান্ড।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *