প্রীতিতি ঘোষ, ১৬.০১.২৪ সময়ঃ ০৪.৩৬
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। ভোটের দিন ঘোষনার আগেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলো উত্তর ২৪ পরগনার জেলা প্রশাসন। উত্তর ২৪ পরগনার জেলা শাসক শরত কুমার দিবেদী, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া এবং ব্যারাকপুর মহকুমা শাসক সৌরভ বারিক সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ কর্মকর্তারা ব্যারাকপুর রাস্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ এবং JIS কলেজ পরিদর্শন করলেন। মূলত ব্যারাকপুর রাষ্ট্র গুরু সুরেন্দ্রনাথ কলেজে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম ও কাউন্টিং হয় এবং দমদম লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম করা হয়ে থাকে জে আই এস কলেজে। তাই কলেজের ব্যবস্থাপনা কতটা প্রস্তুত রয়েছে, কোথাও কোন অসুবিধা আছে কিনা, কোথায় কতো নিরাপত্তারক্ষি লাগবে, কোথায় স্ট্রংরুম হবে সব কিছুই আলোচনা করে দেখলেন প্রশাসনিক কর্মকর্তারা।
