sayani ghosh- পৌষ সংক্রান্তিতে মাতৃহারা হলেন সায়নী ঘোষ


সুপর্ণা দে, ১৬.০১.২৪ সময়ঃ ১১.৩৭

দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ একদিকে যখন পৌষ সংক্রান্তির অনুষ্ঠানে মশগুল রাজ্যবাসী, সেই সময় আচমকাই মাতৃহারা হলেন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সায়নীর মা সুদীপা ঘোষ শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। রবিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থায় অবনতি হলে তড়িঘড়ি ভর্তি করানো হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। ভ্যান্টিলেশনেও রাখা হয় তাঁকে। তবে এত কিছু সত্ত্বেও শেষরক্ষা হল না।

চিকিত্সায় সাড়া মিলল না। সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুদীপা দেবী। মায়ের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন সায়নী। তবে এই বিষয়ে বিশেষ কিছু বলতে চান নি সায়নী। উল্লেখ্য, মায়ের অসুস্থতার কারনে গত পঞ্চায়েত নির্বাচনে প্রচার বাতিল করেছিলেন সায়নী।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *