সুমন বিশ্বাস, ১৬.০১.২৪ সময়ঃ ০৩.৩০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ প্রত্যেক বছর ১লা মাঘ হুগলীর ব্যাণ্ডেলের দেবানন্দপুরে বসে ১ দিনের মাছের মেলা । এই মেলায় গেলে আপনি পাবেন রুই, কাতলা, মৃগেল, বোয়াল, পুঁটি, ভোলা, কৈ, ইলিশ, পাবদা, ট্যাংড়া, তপসে, ভেটকি, শঙ্কর, চুনো, চিংড়ি, শুটকি, লটে, কাঁকড়া সহ আরও কত কি। এই মেলার বৈশিষ্ট্য হল, কে কত বড়ো আকারে মাছ আনতে পারবে। সেইজন্য এক-একটি মাছের ওজন হয় ২০-৩০-৪০ কেজি। এই মেলাটি ৫০০ বছরের পুরোনো। এই মেলায় আসতে দেখা যায় স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকে। এই মেলার পাশে রয়েছে কৃষ্ণ মন্দির। এবং একটি আম বাগান। অনেকে এখান থেকে মাছ কিনে সেই আমবাগানে গিয়ে পিকনিক করে।
