প্রিয়া গুপ্তা ১৬.০১.২৪ সময়ঃ ০২.৫০
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ আধুনিকতার যুগেও সমান তালে দাপিয়ে বেড়াচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের শিল্পীদের হাতের তৈরি মৃদঙ্গ। এখানকার তৈরী মৃঙ্গ যাচ্ছে মায়াপুর ও বৃন্দাবনে। তবে কালিয়াগঞ্জের এই শিল্পীরা শুধু মৃদঙ্গ নয়, তাঁরা তৈরী করেন তবলা, ঢাক, ঢোল, বীণা, একতারা দোতারা সহ আরও নানা গানের যন্ত্রপাতি। তবে এসবের থেকে মৃদঙ্গর চাহিদা অনেকটাই বেশী। মহাপ্রভুর নাম সংকীর্তনের জন্য এই মৃদঙ্গ ব্যবহার করাল হয়। এর দামও যথেষ্ট। এটি তৈরী করতে অনেক উপকরণ ব্যবহার হয়। গোরুর চামড়া, সুতো, রং, লোহা
বিভিন্ন ধর্মীয়স্থলে এই মৃদঙ্গর চাহিদা আজও তুঙ্গে। এছাড়াও লোকসংগীতের অন্যতম বাদ্যযন্ত্র হচ্ছে মৃদঙ্গ। অনেক বিদেশীরাও নাকি এই বাদ্যযন্ত্র কিনে নিয়ে যান। আধুনিকতার ছোঁয়া সেভাবে প্রভাব ফেলতে পারে নি মদঙ্গকে, তা কালিয়াগঞ্জে না গেলে বোঝা যাবে না। তবে যাই হোক না কেন, কালিয়াগঞ্জের শিল্পীদের তৈরি মৃদঙ্গর এভাবে চাহিদা আজও থাকায় তাঁরা যথেষ্ট খুশি।
