সুপর্ণা দে, ১৫.০১.২৪ সময়ঃ ০৪.৫৫
দিন দর্পণ ডিজিটাল ডেস্কঃ ডিমের পর এবার বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। সেদ্ধ চাল থেকে শুরু করে গোবিন্দ ভোগ বা বিরিয়ানির চাল, সব রকমের চালের দামই এখন সেদেশে আকাশ ছোঁয়া। দাম বাড়ার কারণ হিসেবে সেদেশের চাল বিক্রেতারা বলছেন, কোনো কারণ ছাড়াই হঠাত্-ই মিল মালিকেরা চালের দাম বাড়িয়েছে। চালের যোগান কম থাকার জন্যই নাকি এই পরিস্থিতি। আবার অনেকে বলছেন, এবার বাংলাদেশে আমন ধানের ফলন ভালো হলেও ধানের উৎপাদন-খরচ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। তবে সেসবের জন্য মরসুমের এই সময়েই বাজারে চালের দাম এতটা বেড়ে যাওয়ার তেমন কোনও কারণ দেখছেন না ব্যবসায়ীরা।
প্রসঙ্গত, সবে মাত্র ৪র্থবার বাংলাদেশের কুর্সি দখল করেছেন শেখ হাসিনা।সম্পন্ন হয়েছে দায়িত্ব গ্রহনের অনুষ্ঠান। তারমধ্যেই এভাবে চালের দাম বেড়ে গেলো।
